Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগায় রিয়ালের চার খেলোয়াড় নিষেধাজ্ঞা পেল

  • Reporter Name
  • Update Time : ০৭:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ Time View
লা লিগার চলতি বছরে আর মাত্র দুই ম্যাচ বাকি। ঠিক এমন সময়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের উত্তপ্ত ঘটনায় বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ম্যাচে দুই ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। এদিকে বেঞ্চে থেকেই লাল কার্ড দেখেন এন্ডরিক।
এরপরই ডিসিপ্লিনারি কমিটি আনুষ্ঠানিকভাবে যে শাস্তি ঘোষণা করেছে, তাতে একাধিক মূল খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে জাভি আলোনসোর দলকে।

সবচেয়ে কম সাজা পেয়েছেন ফ্রান গার্সিয়া। এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে ১৪ ডিসেম্বর আলাভেসের বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারবেন না রিয়ালের এই লেফট–ব্যাক।

তবে আলভারো ক্যারেরাস, এন্ডরিক এবং দানি কারভাহালকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যাচে কার্ড না দেখলেও ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে রেফারিদের অসম্মান করার অভিযোগে নিষেধাজ্ঞা পান কারভাহাল।

এর মানে রিয়াল মাদ্রিদ তাদের বছরের শেষ দুই লিগ ম্যাচ—আলাভেস ও সেভিয়ার বিপক্ষে এই তিনজনকে ছাড়াই নামবে।

কারভাহালের অনুপস্থিতি আপাতত তেমন ক্ষতি করবে না, কারণ তিনি এখনও ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ নন।

এ অবস্থায় রিয়াল কোচ জাবি আলোনসোকে পরের ম্যাচে কোনো স্বাভাবিক লেফট-ব্যাক ছাড়া দল সাজাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইরানের সর্বোচ্চ নেতা হলেন কে এই মুজতবা খামেনি?

লা লিগায় রিয়ালের চার খেলোয়াড় নিষেধাজ্ঞা পেল

Update Time : ০৭:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫