Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার মাথা ন্যাড়া, অভিযোগ কৃষকদলের সভাপতির বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৬ Time View

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় এক বিএনপির নেতাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর থানায় মামলাটি করা হয়।

ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, ‘বুধবার দুপুরে গৌরীপুর থেকে অটোরিকশায় ময়মনসিংহ যাচ্ছিলাম। এ সময় গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দল নেতা কাজীয়েল হাজাত শাহী মুন্সী আমাকে দেখতে পেয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে আমাকে নামিয়ে কিল-ঘুষি মেরে একটি সেলুনে নিয়ে যায়। সেখানে আমাকে লাঞ্ছিত করে মাথা ন্যাড়া করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে হামলা-মামলার শিকার হয়েছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার শুধু অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম।’

অভিযোগ অস্বীকার করে কাজীয়েল হাজাত মুন্সী শাহী বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। বিএনপির সুনাম নষ্ট করতেই একটি মহলটি আগে থেকেও মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ন করতে চেয়েছিল। এটাও তার অংশ।’

ময়মনসিংহ-৩ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ফ্যাসিস্ট সরকারের আমলে কারাবরণকারী ও অসংখ্য মামলার আসামি। ওনার মতো ত্যাগী নেতাকে লাঞ্ছিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইরানের সর্বোচ্চ নেতা হলেন কে এই মুজতবা খামেনি?

বিএনপি নেতার মাথা ন্যাড়া, অভিযোগ কৃষকদলের সভাপতির বিরুদ্ধে

Update Time : ০৭:০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬