বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে, তবে রুপার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তের পর নীতিনির্ধারকদের মধ্যে বিভক্ত ভোট বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে, লন্ডন সময় বেলা ১১টা ১১ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩% কমে আউন্সপ্রতি ৪,২১৭.০৯ ডলারে নেমে এসেছে। তবে ফেব্রুয়ারি সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৫% বেড়ে ৪,২৪৪.৭০ ডলারে উঠেছে।
স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, সুদের হার কমানোর প্রত্যাশায় আগাম অতিরিক্ত বিনিয়োগ হওয়ার কারণেই স্বর্ণে কিছু বিক্রির চাপ তৈরি হয়েছে। তবে স্বর্ণের মৌলিক শক্তিশালী বাজারচিত্র অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, স্পট সিলভার ১% বেড়ে আউন্সপ্রতি ৬২.৩৯ ডলারে উঠেছে, যা এর আগে সেশনের মধ্যেই ৬২.৮৮ ডলার স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১১৬% বেড়েছে, যা শিল্প খাতে শক্তিশালী চাহিদা, মজুত কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ‘ক্রিটিক্যাল মিনারেল লিস্ট’-এ রুপা যুক্ত হওয়ার প্রভাব
Reporter Name 









