Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ইশতেহারে ৫টিতে ‘হ্যাঁ’, ৫টিতে ‘না’

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ Time View

রাজনীতিতে স্পষ্ট অবস্থান ও দ্ব্যর্থহীন বার্তা তুলে ধরতে এবারের নির্বাচনি ইশতেহারকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারের প্রথমাংশর মূল কাঠামো সাজানো হয়েছে ‘৫টিতে হ্যাঁ’ এবং ‘৫টিতে না’—এই দুই ভাগে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারের শুরুতেই ‘হ্যাঁ’ ও ‘না’ এই অবস্থানকে গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। কোন কোন বিষয়ে জামায়াত স্পষ্টভাবে সম্মতি জানায় এবং কোন কোন বিষয়ে তারা আপসহীন; তা পরিষ্কারভাবে তুলে ধরাই এই কাঠামোর উদ্দেশ্য।

ইশতেহারের ‘হ্যাঁ’ অংশে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। অন্যদিকে ‘না’ অংশে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে দলটির দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, ইশতেহার ঘোষণার মঞ্চও সাজানো হয়েছে এই ‘হ্যাঁ-না’ ভাবনাকে কেন্দ্র করে। মঞ্চের নকশা ও ভিজ্যুয়াল উপস্থাপনায় ইশতেহারের এই মূল দর্শন প্রতিফলিত করা হয়েছে, যা দলটির রাজনৈতিক বার্তাকে আরও প্রতীকী ও দৃশ্যমান করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইরানের সর্বোচ্চ নেতা হলেন কে এই মুজতবা খামেনি?

জামায়াতের ইশতেহারে ৫টিতে ‘হ্যাঁ’, ৫টিতে ‘না’

Update Time : ০২:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬