Dhaka ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী? : মিজানুর রহমান আজহারী

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ Time View

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলা এবং শাহবাগে অবরোধ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীও এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন রেখে বলেন, হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

মিজানুর রহমান আজহারী বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে— ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই এট‍্যাকের ভান করে ছত্রভঙ্গ করে দেয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

তিনি আরও বলেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরো বেশী সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।

এ ঘটনায় নিন্দা জানিয়ে আজহারী বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন

হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী? : মিজানুর রহমান আজহারী

Update Time : ০৮:২৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬