তেজগাঁও কলেজের বাচ্চারা ছাত্রদলের হত্যার বিরুদ্ধে রাজপথে নেমে গেছে। দুর্ভাগ্যের বিষয়, এক্টিভিস্টদের অনেকেই এ বিষয়ে নিরব ছিলেন।
আমরা যারা পোস্ট করেছি— আমাদের পোস্ট এতো রিচও হয় নাই। এমনকি, অন্যান্য পোস্টেও রিচ পাওয়া যাচ্ছেনা। আমার আগের আইডি চলে গেছে, নতুন আইডি এটা।
যাইহোক, এক্টিভিজমের মধ্যে কুলনেস খুজে না পাইলে সম্ভবত লিখে মজা নাই। ধরেন, কোথাও কনসার্ট বন্ধ হইছে। সেটার সাথে জামাতের কোনো কর্মীর সংযোগ আছে কিনা— তা নিয়ে এক্টিভিস্টদের যত আগ্রহ, বিএনপির দ্বারা হওয়া ২১১টা খুন নিয়ে তার অর্ধেক আগ্রহ তাদের নাই।
জামাতের বিষয়ে কথা বলাটা কুলনেস। আগে থেকেই এমন। টিভিতে দেখতাম, জামাত নিয়ে টকশো আসর বসাইতো। মরতো জামাত, মাইর খাইতো জামাত— কিন্তু সন্ত্রাসও জামাত। এই আরকি।
২১১টা খুন আমাদের এক্টিভিস্টদের কাছে ম্যাটার করছে না কেন? তাদেরকে বিএনপি মারছে এজন্য? নাকি জামাত জড়িত নয়— এজন্য? বিএনপি খুন করছে— এটা লিখলে জিনিসটা কুল হয় না হয়তো।
ফিল গুডের একটা ব্যাপার, ট্রেন্ডি থাকার একটা ব্যাপার এখানে হয়তো কম। সম্ভবত, নিরপেক্ষতার অপর নাম— জামাতের বিরুদ্ধে লেখা, বিএনপির ব্যাপারে চুপ থাকা। –
Reporter Name 














