Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ জিতলে রক্ষা পাবে দেশ-তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৬ Time View

জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরিকল্পনা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে হবে—এমন নির্দেশনা জানিয়ে তিনি বলেন, ‘দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে, জনগণকে বোঝাতে হবে, এই কঠিন কাজটি করতে হবে। এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে।

আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কাজেই এখন বসে থাকার সময় নেই, যুদ্ধে নেমে পড়তে হবে।’

গতকাল বুধবার বিকেলে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের প্রতি এই আহবান জানান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

যুবদল ও কৃষক দলের নেতারা এই অনুষ্ঠানে যোগ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। নো কম্কোমাইজ।’

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আপনার দল আপনার সামনে যে স্ট্রেইটকাট প্ল্যান উপস্থাপন করল, দেখান তো আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে আছে এ রকম প্ল্যান দিয়েছে। ইয়েস কোনো রাজনৈতিক দল এ রকম প্ল্যান দিতে পারেনি। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই।’

যুদ্ধে নেমে পড়তে হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে, দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটেল।

কী যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, মানুষের জন্য। কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের।’

এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘এই দেশকে প্রতিটিবার আপনার দল বিএনপি রক্ষা করেছে। ইতিহাস ঘাঁটুন তাহলে দেখবেন প্রতিটিবার রক্ষা করেছেন শহীদ জিয়া, খালেদা জিয়া। এখন শহীদ জিয়া, খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে। প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে মানুষের কাছে, দোরগোড়ায় যেতে হবে, তাহলেই আমাদের পক্ষে সম্ভব। আসুন এই যুদ্ধ আমরা শুরু করি।’

ক্ষমতায় গেলে বিএনপি কোনো মেগাপ্রজেক্টে খরচ করবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করব, জনবল তৈরির পেছনে। আমরা কোনো মেগাপ্রজেক্টে যাব না, এতে দুর্নীতি হয়। আগামী পাঁচ থেকে ১০ বছরে কোনো দেশে কী ধরনের কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে, কী তাদের রিকয়ারমেন্ট, সেভাবে আমাদের ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট সাজাব।’

বিএনপি ক্ষমতায় গেলে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে বড় হয়ে একজন শিক্ষার্থী দুশ্চিন্তায় না পড়ে—উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যখন ১০ম বা ১২তম ক্লাস পাস করবে, অন্তত দুটি বিদেশি ভাষা লিখতে ও পড়তে সক্ষম হবে। তাদের কোয়ালিটি-সম্পন্ন করে গড়ে তুলতে পারলে তারা কোথাও আটকে থাকবে না।’ তিনি আরো জানান, দম বন্ধ করা এই শহরে খেলার মাঠ নেই। বিএনপি ক্ষমতায় গেলে খেলার মাঠ তৈরি করা হবে।

বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীসমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ থেকে ৮৫ শতাংশ হবেন নারী।’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্মরণ করে তিনি বলেন, ‘স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষের মানবাধিকারও লঙ্ঘিত হয়েছিল। লাখ লাখ নেতাকর্মী নির্যাতন, হত্যা, গুমের শিকার হয়েছেন। দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায় না বিএনপি।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘বেঁচে থাকার অধিকার মানুষের জন্মগত অধিকার। মানুষকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার দিতে হবে। অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ধানের শীষ জিতলে রক্ষা পাবে দেশ-তারেক রহমান

Update Time : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫