Dhaka ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণাকে জামায়াতে ইসলামীর স্বাগত : রাজধানীতে আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাৎক্ষণিক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এক আনন্দ মিছিল বের করে। মিছিলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহন করেন। এক পর্যায়ে মিছিলে স্থানীয় জনসাধারণকেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করতে দেখা যায়।

মিছিল পরবর্তী পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে”। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনভাবেই বিতর্কিত করা যাবে না। সকল রাজনৈতিক দলকে গনতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত করতে যেভাবে গণতন্ত্রকামী সকল শক্তি ঐক্যবদ্ধ ছিল একইভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আগামী জাতীয় নির্বাচনে যেকোন বাঁধা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুঁখে দিতে হবে।

ড. হেলাল উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোটে “হ্যাঁ’’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ প্রস্তাবকে জয়যুক্ত করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অর্থবহ করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহন মূলক নির্বাচন করতে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহন মূলক নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। জামায়াতে ইসলামীর মতো সকল রাজনৈতিক দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলাম, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরোয়ার হোসেন, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুর উদ্দিনসহ মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমীর-সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তফসিল ঘোষণাকে জামায়াতে ইসলামীর স্বাগত : রাজধানীতে আনন্দ মিছিল

Update Time : ০১:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫